![]() |
| চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে অন্তর্বর্তী সরকারকে আল্টিমেটাম |
মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের’ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. শরিফুল হাসান শুভ এই ঘোষণা দেন। তিনি বলেন, "সরকারকে আহ্বান জানাচ্ছি, আমাদের দাবির প্রতি সাড়া দিন। আমরা রাজপথে আছি, তবে রাজপথের বদলে আমাদের পড়ার টেবিলে ফেরানোর ব্যবস্থা করুন।"
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ৩২ বছর বয়সসীমার প্রজ্ঞাপন আমাদের সঙ্গে প্রতারণার শামিল। যদি এই সিদ্ধান্ত আপনারা নিজে থেকেই নিতে পারেন, তাহলে তদন্ত কমিটি গঠনের প্রয়োজন ছিল কেন? তদন্ত কমিটি যদি যোগ্য না হয়, তবে সেটা স্বীকার করুন। আর যদি তারা যোগ্য হয়, তবে তাদের প্রস্তাব অনুযায়ী ৩৫/৩৭ বয়সসীমা বাস্তবায়ন করে গেজেট প্রকাশ করুন।
উল্লেখ্য, সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে চাকরিপ্রত্যাশীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গত ৩০ সেপ্টেম্বর বয়সসীমা নিয়ে সুপারিশ তৈরির জন্য একটি কমিটি গঠন করে। ওই কমিটি ছেলেদের জন্য ৩৫ এবং মেয়েদের জন্য ৩৭ বছর বয়সসীমার সুপারিশ করে উপদেষ্টা কমিটির কাছে পাঠায়।
এরপর গত ২৪ অক্টোবর কমিটি ৩২ বছর বয়সসীমা এবং বিসিএসে সর্বোচ্চ ৩বার অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। তবে ৩১ অক্টোবর এ সিদ্ধান্ত বদলে বয়সসীমা ৩২ এবং বিসিএসে ৪বার অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয়।

No comments:
Post a Comment