ট্রাম্প বললেন, চমৎকার জয়, আমেরিকার স্বর্ণযুগ হবে - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, November 6, 2024

ট্রাম্প বললেন, চমৎকার জয়, আমেরিকার স্বর্ণযুগ হবে

কাগজ হাতে ডোনাল্ড ট্রাম্পকে বক্তব্যের জন্য প্রস্তুত হতে দেখা যাচ্ছে

"ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। রিপাবলিকান প্রার্থী হিসেবে তিনি নিজের জয় ঘোষণা করেছেন, যদিও এখনো জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোট নিশ্চিত করেননি।

জয়ের দ্বারপ্রান্তে থাকা ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং রানিংমেট জে ডি ভান্স।


ট্রাম্প বলেন, ‘এটি আমেরিকার জনগণের জন্য এক অসাধারণ জয়, যা আমাদের আমেরিকাকে আবারও মহান করে তুলতে সহায়তা করবে।’ তিনি এ সময় এটিকে আমেরিকার "স্বর্ণযুগ" বলেও উল্লেখ করেন।

ট্রাম্প মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে তাঁকে ‘ফার্স্টলেডি’ হিসেবে সম্মানিত করেন। মেলানিয়ার লেখা বইয়ের প্রশংসা করে বলেন, বইটি ‘আমেরিকার অন্যতম সর্বাধিক বিক্রিত বই’ এবং জনগণের সাহায্যে তাঁর কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করেন। ট্রাম্প তাঁর সন্তানদেরও ধন্যবাদ জানিয়ে প্রত্যেকের নাম ধরে ডাকেন এবং তাঁরা মঞ্চে আসেন।


এরপর ট্রাম্প তাঁর রানিংমেট জে ডি ভান্সকে শুভেচ্ছা জানিয়ে বলেন যে, ভান্স যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।"

আরও খবর

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages