যশোরের মাদক স্পট শংকরপুরে যৌথবাহিনীর অভিযান আজিজুর বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক,একমুঠো সিমকার্ড উদ্ধার! - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, November 11, 2024

যশোরের মাদক স্পট শংকরপুরে যৌথবাহিনীর অভিযান আজিজুর বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক,একমুঠো সিমকার্ড উদ্ধার!


চিহ্নিত মাদক কারবারী আজিজুর রহমান


যশোরে যৌথবাহিনীর অভিযান আরও জোরদার হয়েছে। একের পর এক অভিযানে মাদক সিণ্ডিকেটের সদস্যদের গ্রেপ্তারে বাহিনী সাফল্য দেখাচ্ছে।


আজ সোমবার শংকরপুরের চোপদারপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একাধিক মোবাইল ফোন, বিভিন্ন সিমকার্ড এবং নগদ টাকাসহ চিহ্নিত মাদক কারবারী আজিজুর রহমান (২৬) কে আটক করা হয়েছে।

এর আগে, শনিবার রাতে রেলগেট রায়পাড়ায় যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায় জড়িত 'লেডি মাস্তান' তিশা আক্তার প্রিয়া ও তার মাকেও মাদকসহ আটক করা হয়। তবে এখনও মাদক সিণ্ডিকেট ও কিশোর গ্যাংয়ের গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে। সচেতন মহল গোয়েন্দা সংস্থা ও সোর্স ব্যবহার করে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।


যশোর সদরের পুলেরহাট আর্মি ক্যাম্প থেকে জানা যায়, শংকরপুর চোপদারপাড়ায় অভিযান চালিয়ে মাদক কারবারী আজিজুরকে আটক এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে যশোর সদর থানায় হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শংকরপুর মাদক ও চোরাচালান সিণ্ডিকেটের প্রধান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর গা ঢাকা দিয়েছেন। তিনি পরিবারসহ সিণ্ডিকেট পরিচালনা করেন।


সিণ্ডিকেটে প্রায় ৮০ থেকে ১০০ জন নারী এবং অর্ধশতাধিক শিশুসহ ৩০০ জনের বেশি সদস্য রয়েছে। কেউ হোলসেল বিক্রেতা, আবার কেউ খুচরা বিক্রেতা। রাতে সব হিসাব ও টাকা পৌঁছে যায় সিণ্ডিকেট প্রধানের হাতে। একাধিক গোয়েন্দা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

যৌথবাহিনীর মতে, শংকরপুর চোপদারপাড়ায় অভিযান চালিয়ে আজিজুর রহমানকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা, ১১,৮৩০ টাকা, ১৪টি সিম কার্ড, ৩টি মোবাইল ফোন এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতয়ালি থানায় সোপর্দ করা হবে।


এদিকে, যৌথবাহিনীর এই অভিযানে স্থানীয় মাদক ও চোরাচালান বিরোধী মহল সন্তুষ্ট। তাদের দাবি, প্রথমে গডফাদারদের গ্রেপ্তার করলে মাদক ও অস্ত্রের উৎস ধরা সম্ভব হবে।

আরও খবর

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages