যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যদি কোনো কর্মসূচি পরিচালনা করার চেষ্টা করেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
এ তথ্য তিনি ফেসবুকে ৯ নভেম্বর (শনিবার) এক স্ট্যাটাসে জানান, যা ১০ নভেম্বর (রোববার) আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে প্রকাশিত হয়।
আসিফ মাহমুদ লিখেছেন, “গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নেবে।”
উল্লেখ্য, আওয়ামী লীগ শহীদ নূর হোসেনের স্মরণে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে।
No comments:
Post a Comment