খোলাডাঙ্গায় আসাদুল হত্যার দুই আসামি অস্ত্রসহ ডিবির জালে গ্রেফতার - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, November 11, 2024

খোলাডাঙ্গায় আসাদুল হত্যার দুই আসামি অস্ত্রসহ ডিবির জালে গ্রেফতার


আসাদুল হত্যার দুই আসামি

যশোরের খোলাডাঙ্গায় আলোচিত আসাদুল হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই আসামি এরফান হোসেন (২০) এবং এরফান হোসেন চৌধুরী ওরফে বিপ্লবকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। 

শনিবার (৯ নভেম্বর) রাতে যশোর শহরের খড়কি শাহ আব্দুল করিম রোড এলাকায় ডিবির এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ভিকটিমকে আঘাত করার কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল, একটি স্টিলের বেসলেট এবং হত্যার সময় পরিহিত পোশাকও উদ্ধার করেছে পুলিশ।


যশোর ডিবি পুলিশের সূত্রে জানা যায়, খড়কির দক্ষিণ পাড়ার আব্দুল লতিফের ছেলে এরফান হোসেন এবং আরফান হোসেন বাবুর ছেলে এরফান হোসেন চৌধুরী ওরফে বিপ্লব আসাদুল হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি। তাদের গ্রেপ্তারের সময় চাইনিজ কুড়াল, স্টিলের বেসলেট এবং ঘটনার সময় তারা যে পোশাকে ছিল, তাও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে।


আজ রোববার (১০ নভেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages