![]() |
| ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস |
ডোনাল্ড ট্রাম্প ২৭০টি ইলেকটোরাল ভোটের ম্যাজিক সংখ্যা অতিক্রম করে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন ২৭৯টি ইলেকটোরাল ভোট, আর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি।
বিশ্বনেতারা ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানানো শুরু করেছেন। অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও। বুধবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস বলেন, “মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।
দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া মার্কিন জনগণের সঙ্গে আপনার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আমি নিশ্চিত, আপনার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বব্যাপী অন্যদের অনুপ্রাণিত করবে।”

No comments:
Post a Comment