শাহিদি-নবির ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি আফগানদের - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, November 6, 2024

শাহিদি-নবির ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি আফগানদের

শাহিদি-নবির ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি আফগানদের

মাত্র ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করার আগেই তাসকিন আহমেদের আঘাতে আবারও বিপদে পড়ে তারা। তবে হাশমতউল্লাহ শাহিদি ও মোহাম্মদ নবির ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দেয় আফগানিস্তান।

বুধবার (৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই আফগানিস্তান প্রথম উইকেট হারায়। দলীয় ৭ রানে ৭ বলে ৫ রান করে রহমানুল্লাহ গুরবাজ তাসকিন আহমেদের বলে আউট হন।


গুরবাজের বিদায়ের পর রহমত শাহ ও অভিষিক্ত সেদিকউল্লাহ আতাল মিলে প্রথম ধাক্কা সামলানোর চেষ্টা করেন। তবে দলীয় ৩০ রানে রহমত শাহকে (১৩ বলে ২ রান) আউট করে মোস্তাফিজুর রহমান আফগানদের দ্বিতীয় আঘাত করেন। এরপর দ্রুত আরও দুটি উইকেট তুলে নেন মোস্তাফিজ, আউট করেন সেদিকউল্লাহ (২৯ বলে ২১) এবং আজমতুল্লাহ ওমরজাইকে, যিনি রানের খাতা খুলতে পারেননি।

আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি ও গুলবাদিন নাইব মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। কিন্তু ৭১ রানে নাইব (৩২ বলে ২২) তাসকিনের বলে আউট হয়ে ফেরেন। এরপর হাশমতউল্লাহ ও নবির ব্যাটে আফগানিস্তান ইনিংস টেনে নিয়ে যায় এবং তারা ফিফটি তুলে নেন।


এই দুই ব্যাটারের ১০৪ রানের জুটি আফগানদের শক্ত ভিত দেয়। তবে ১৭৫ রানে হাশমতউল্লাহ ৯২ বলে ৫২ রান করে আউট হলে দল আবারও চাপে পড়ে। শেষদিকে রশিদ খান (১১ বলে ১০), মোহাম্মদ নবি (৭৯ বলে ৮৪) এবং এ এম গজানফর দ্রুত সাজঘরে ফিরে যান। শেষ ব্যাটার ফজলহক ফারুকি আউট হলে ৪৯ ওভার ৪ বলে ২৩৫ রানে অলআউট হয় আফগানিস্তান। বাংলাদেশের হয়ে তাসকিন ও মোস্তাফিজ ৪টি করে উইকেট নেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages