পৌর কাউন্সিলর বাবুলকে হত্যারচেষ্টা,থানায় স্ত্রীর এজাহার দাখিল - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, June 15, 2022

পৌর কাউন্সিলর বাবুলকে হত্যারচেষ্টা,থানায় স্ত্রীর এজাহার দাখিল

যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা অ্যাড. আসাদুজ্জামান বাবুলকে কুপিয়ে হত্যারচেষ্টার ১৫দিন পর সোমবার কোতয়ালি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। হত্যার চেষ্টার ঘটনায় ৪ জনকে আসামি করে এজাহারটি দাখিল করেছেন ওই পৌর কাউন্সিলের স্ত্রী।

কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ মো. মনিরুজ্জামান এজাহার দাখিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে।

গত ২৯ মে রাতে নাজির শংকরপুর চাতালের মোড় এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে প্রায় এক ডজন মামলার আসামি আফজালকে। 

পরদিন সন্ধ্যারাতে বেজপাড়া কবরস্থানে নিহতের লাশ দাফন শেষে ফেরার পথে নাজির শংকরপুর জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে কুড়াল দিয়ে যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা অ্যাড. আসাদুজ্জামান বাবুলকে মাথায় কোপ দেন সাকিব নামে এক সন্ত্রাসী। তিনি একই এলাকার জাহাঙ্গীরের ছেলে।

বিস্তরিত

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages