যশোরে মাদকের দু মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, June 15, 2022

যশোরে মাদকের দু মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলার রায়ে ২ ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। সোমবার স্পেশাল জজ (জেলা জজ) আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক পৃথক এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত দুজনই পলাতক রয়েছেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাড. সাজ্জাদ মোস্তফা রাজা।

মাদকের পৃথক দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, খুলনার ফুলতলা উপজেলার মোড়লপাড়া গ্রামের মৃত মনু মোল্লার ছেলে বর্তমানে যশোরের অভয়নগর উপজেলার প্রফেসারপাড়ার বাসিন্দা আব্দুস সালাম ও শার্শা উপজেলার সাদীপুর গ্রামের খোকনের ছেলে সোহেল রানা।

একটি মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ২৯ মে রাতে কোতোয়ালি থানা পুলিশ শহরের মণিহার এলাকার বিআরটিসি বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার দেহ তল্লাশ করে ১শ গ্রাম হোরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার তৎকালীন এসআই শেখ মতিয়ার রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন। 

একই বছরের ২০ জুন মামলার তদন্ত শেষে আসামি আব্দুস সালামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা থানার এসআই আমিনুল ইসলাম। এই মামলায় আসামি আব্দুস সালামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- এবং ২০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

অপর মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ৯ মার্চ বেনাপোল পোর্ট থানার পুলিশ স্থানীয় শিকড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানা নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার দেহ তল্লাশ করে ১শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের এসআই রেজাউল করীম আটক সোহেল রানাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এই মামলায় আসামি সোহেল রানার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

বিস্তরিত

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages