যশোরে দু’দিনে নতুন করে আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৪ এপ্রিল বুধবার ৩২ জন ও ১৫ এপ্রিল বৃহস্পতিবার আটজনের করোনা হয়েছে। - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, April 15, 2021

যশোরে দু’দিনে নতুন করে আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৪ এপ্রিল বুধবার ৩২ জন ও ১৫ এপ্রিল বৃহস্পতিবার আটজনের করোনা হয়েছে।


যশোরে দু’দিনে নতুন করে আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৪ এপ্রিল বুধবার ৩২ জন ও ১৫ এপ্রিল বৃহস্পতিবার আটজনের করোনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন শেখ আবু শাহীন।

সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে একশ’ ৮২ জনের নমুনা পরীক্ষা করে ৩০ ও খুলনায় ৫১টি নমুনা পরীক্ষা করে দু’জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার আটজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে জিনোম সেন্টারে ১৭টি নমুনা পরীক্ষা করে দু’জনের, খুলনা মেডিকেল কলেজে ১৪ জনের নমুনা পরীক্ষা করে দু’জনের ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষার ১৯ জনের নমুনা পরীক্ষা করে চারজনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত ২৭ হাজার আটশ’ ৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার সাতশ’ ৪৬ জন। সুস্থ হয়েছেন চার হাজার নয়শ’ ২০ জন। মৃত্যু হয়েছে ৬৮ জনের। হাসপাতাল আইসলেশনে আছেন ২০ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন সাতশ’ ৩৮ জন।

তিনি আরও জানান, নতুন শনাক্ত ব্যক্তিদের বাড়ি লকডাউনসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য তালিকা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages