ঘাসের ছোঁয়া থাকা উইকেটে আগে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ জিততে জরুরি ছিল শুরুর আত্মবিশ্বাস। বাংলাদেশকে সেই বিশ্বাস এনে দিলেন তামিম ইকবাল।
দারুণ ব্যাটিংয়ে অভিজ্ঞ ওপেনারের শুরুটা হলো ভালো। সাইফ হাসানের জন্য অবশ্য ধাঁধাই হয়ে রইল টেস্ট ক্রিকেট।
পাল্লেকেলে টেস্টে সবুজাভ উইকেটে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম পানি পানের বিরতিতে বাংলাদেশের রান ১৩ ওভারে ১ উইকেটে ৫৮।
তামিম ইকবাল ব্যাট করছেন ৪৩ রানে। তার ৩৭ বলের ইনিংসে বাউন্ডারি নয়টি। নাজমুল হোসেন শান্ত খেলছেন ৩৬ বলে ১৩ রান নিয়ে।
তামিমের উদ্বোধনী জুটির সঙ্গী সাইফ হাসান আউট শূন্য রানে। টেস্ট ক্যারিয়ারে আগের দুই টেস্টে তার স্কোর ০, ১৬ ও ৮।

No comments:
Post a Comment