আসন্ন যশোর পৌরসভা নির্বাচন প্রার্থী গতে মনোনয়নপত্র কেনার হিড়িক পড়েছে। বুধবারও ২০ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। বুধবার পর্যন্ত সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড মিলে মনোনয়নপত্র কিনেছেন মোট ৬১ জন প্রার্থী। তবে,এখনো পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন।
জেলা নির্বাচন অফিস জানিয়েছে, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কাউন্সিলর পদে এক নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মিজানুর রহমান। দু’ নম্বর ওয়ার্ডে তপন ঘোষ, মীর মোশাররফ হোসেন, জাহিদুল ইসলাম ও টুটুল মোল্লা।
এছাড়া, তিন নম্বর ওয়ার্ডে কামরুজ্জামান, ওমর ফারুখ ও ইউসুফ শাহীন। পাঁচ নম্বরে হাবিবুর রহমান চাকলাদার। ছয় নম্বরে আনিসুজ্জামান, পাপিয়া আক্তার ও আশরাফুল হাসান। সাত নম্বরে কামাল হোসেন ও আবু শাহজালাল।
নয় নম্বরে শেখ শহিদ ও আবু বকর সিদ্দিকী। এছাড়া,সংরক্ষিত এক নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আইরিন পারভীন, অর্চনা অধিকারী, সেলিনা খাতুন ও সুফিয়া বেগম। এদিন মেয়র পদে নতুন করে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে যশোর পৌরসভার নির্বাচন। প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

No comments:
Post a Comment