প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তারা ১০ রানে পরাজিত করে যশোর ক্রিকেট কোচিং সেন্টারকে।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১১৯ রানের দলীয় ইনিংস গড়ে ক্লেমন আছিয়া ক্রিকেট ইনস্টিটিউট। পরে জবাব দিতে নেমে যশোর ক্রিকেট কোচিং সেন্টার নয় উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে স্কোর বোর্ডে সংগ্রহ করে ১০৯ রান।
ক্লেমনের ব্যাটিং ইনিংসে মিকাইল ১৪ বলে ১১, সাহিদুজ্জামান সাদ ৩৭ বলে ২৪, কাজী জিসান ১৯ বলে ১৭ ও রাহাতুজ্জামান রাহাত ১৫ বলে ১৯ রান করেন। অতিরিক্ত হতে আসে ২৭ রান। বল হাতে যশোর ক্রিকেট কোচিংয়ের পক্ষে তামিম হোসেন ১৩ রান খরচায় নেন চারটি উইকেট। একটি করে উইকেট নেন তানভীর আহমেদ তাজ, মেহেদী হাসান শিবলী ও রাহুল।
যশোর ক্রিকেট কোচিং সেন্টারের ব্যাটিং ইনিংসে তামিম হোসেন আট বলে ১৩, সাদমান শাহারিয়ার রাজ ১৯ বলে ১৭, সৌহর্দ ২৫ বলে ২৫, আবির হোসেন ১৫ বলে ১৭ ও তানভীর আহমেদ তাজ ১০ বলে ১১ রান করেন। অতিরিক্ত হতে আসে ১০ রান। বল হাতে ক্লেমন আছিয়ার ইয়াছিন ২৬ রানে চারটি, সাহিদুজ্জামান সাদ চার রানে দু’টি এবং রেজাউল ইসলাম রিয়াজ ও রাহাতুজ্জামান রাহাত নেন একটি করে উইকেট।
টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচের শ্রেষ্ঠ হওয়ার পাশাপাশি সেরা অলরাউন্ডার নির্বাচিত হয়েছেন ক্লেমন আছিয়ার সাহিদুজ্জামান সাদ। তিনি ফাইনাল ম্যাচে ২৪ রানের পাশাপাশি তুলে নেন চার রান খরচায় দু’টি উইকেট। এছাড়াও ১১০ রান সংগ্রহের পাশাপাশি নিয়েছেন দশটি উইকেট। সেরা রান সংগ্রাহক নির্বাচিত হয়েছেন কেশবপুর ক্রিকেট একাডেমির রমজান। তিনি সংগ্রহ করেছেন ১২২ রান। সর্বোচ্চ উইকেট শিকার করেছেন দু’জন। তারা হচ্ছেন, যশোর ক্রিকেট কোচিংয়ের মেহেদী হাসান শিবলী ও ক্লেমন আছিয়ার সাহিদুজ্জামান সাদ। এ দু’জনের হাতে উঠেছে উইকেট শিকারের পুরস্কার। সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন ক্লেমন আছিয়ার নামিন সিদ্দিকী।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিতদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ জাভেদ ইসলাম তাপস, বিশিষ্ট ব্যবসায়ী সুপ্রিয় ভট্টাচার্য্য শুভ, কুইন্স হাসপাতালের চেয়ারম্যান শেখ আশরাফুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো ও ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির সমন্বয়ক শিমুল বিশ্বাস শিমু।

No comments:
Post a Comment