ওই গ্রামের এক বাবা কোতোয়ালি মডেল থানায় সাকিব হোসেনসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে মামলায় বলেছেন, তার মেয়ে নতুন হাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করে। কলেজে আসা যাওয়ার সময় সাকিব হোসেন উত্যক্ত করাসহ কুপ্রস্তাব দেয়।
মেয়ে রাজি না হওয়ায় সাকিব হোসেন ক্ষিপ্ত হয়ে অপহরণের সুযোগ খুঁজতে থাকে। গত ২৩ জানুয়ারি বিকেলে দত্তপাড়া টেইলার্সে কাপড় তৈরি করার জন্য বাড়ি থেকে বের হয়। বিকেল পৌনে ৫ টায় দত্তপাড়া বাজার জামে মসজিদের কাছে পৌঁছালে সাবিক হোসেনসহ তার সহযোগী অজ্ঞাত ২/৩ জন মাইক্রোবাসে তুলে যশোরের দিকে নিয়ে যায়।
ভুক্তভোগীর মা রেহানা ও ভাই আসাদুজ্জামান ঘটনা দেখেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

No comments:
Post a Comment