ঘর নির্মাণের পরিকল্পনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, January 28, 2021

ঘর নির্মাণের পরিকল্পনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা

কেশবপুরের কোমরপুর গ্রামে কবরস্থানের জায়গায় ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের পরিকল্পনা করায় যশোরের জেলা প্রশাসকসহ পাঁচ সরকারি কর্মকর্তাকে বিবাদী করে মামলা করা হয়েছে। উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের আকবর আলী, আব্দুল হামিদ ও আব্দুর রশিদ বাদী হয়ে ১৯ জানুয়ারি যশোর সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা করেছেন।

জেলা প্রশাসক ছাড়াও মামলার অন্য বিবাদীরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সাগরদাঁড়ি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ৪৬ নম্বর কোমরপুর মৌজার ২৭৯ খতিয়ানের ৬০৫ ও ৬১৫ দাগে এক একর ৩০ শতক জমি ক্রয়সূত্রে ভোগদখল করছেন গ্রামের মৃত মইজ উদ্দীন গাজীর ছেলে আকবার আলী গাজী, আব্দুল হামিদ ও আব্দুর রশিদ। এর মধ্যে ২৬ শতক জমি পারিবারিক কবরস্থান হিসেবে নির্ধারিত। এলাকাটি বন্যাকবলিত হওয়ায় ওই কবরস্থানে সার্বজনীন হিসেবে এস এ রেকর্ডের পূর্ব থেকে স্থানীয় লোকজন মরদেহ দাফন করে আসছেন। সে কারণে আরএস রেকর্ড ১ নম্বর খতিয়ানে সরকারের পক্ষে যশোর জেলা প্রশাসকের নামে এটি লিপিবদ্ধ হয়। প্রকৃতপক্ষে বাংলাদেশ সরকার নালিশী জমিতে স্বত্ত্ব দখলকার নয়। আইনগতভাবে কবরস্থানটি জনসম্পত্তিতে পরিণত হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, আশ্রায়ন প্রকল্পের অধীনে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিবাদীরা গত ১০ জানুয়ারি উক্ত কবরস্থান এলাকা পরিদর্শনে গেলে এলাকাবাসী ব্যাপক আপত্তি জানান। তার পরও তারা সেখানে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের সিদ্ধান্ত জানালে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages