বাংলাদেশের উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুরে পাইকারি কাঁচামালের বাজার সরিয়ে নেওয়ার প্রতিবাদে কাফনের কাপড় পরে ব্যবসায়ীরা পৌরসভা কার্যালয় ঘেরাও করে। কাঁচামাল ব্যবসায়ীরা এ সময় আগের জায়গায় বাজার সচল রাখার দাবিতে মেয়রকে একটি স্মারকলিপি দিয়েছে।
সৈয়দপুর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল কালাম বজানান, ১৯২৫ সাল থেকে সৈয়দপুর শহরের নয়াবাজার এলাকায় কাঁচাবাজার চালু রয়েছে। করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার সচল রাখার কথা বলে শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বাইপাস সড়ক এলাকায় বাজার স্থানান্তর করার নির্দেশ দিয়েছে প্রশাসন। এ নিয়ে সৈয়দপুর পৌরসভার মেয়র ১৩ জুনের মধ্যে কাঁচাবাজারটি উল্লেখিত স্থানে স্থানান্তরের বিজ্ঞপ্তি জারি করেন।
করোনাকালে নীলফামারীর সৈয়দপুর পৌর সবজিবাজার অন্যত্র সরিয়ে নেওয়ার ঘটনায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। আগের জায়গায় বাজার সচল রাখার দাবিতে কাঁচামাল ব্যবসায়ীরা কাফনের কাপড় পরে আজ বৃহস্পতিবার সকালে সৈয়দপুর পৌরসভা ঘেরাও করেন। এ সময় মেয়রকে একটি স্মারকলিপি দেন তাঁরা।
পার্সটুডে

No comments:
Post a Comment