সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে স্কুল ছাত্রসহ ৩ জনের মৃত্যু - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, June 12, 2020

সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে স্কুল ছাত্রসহ ৩ জনের মৃত্যু

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বজ্রপাতে সজিব হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। সজিব হোসেন উপজেলার খোরদো গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলামুল আলম আসলাম জানান, সজিব হোসেন থাকতো পানি কাউরিয়া গ্রামে তার নানা  ছলেমান গাজীর বাড়ীতে। সে সেখান থেকে পড়া শুনা করতো। সজিব পানি কাউরিয়া হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র। 

শুক্রবার সকালে সজিব তার ৩ মামাকে সাথে নিয়ে পানি কাউরিয়া মাঠে যায়। মাঠ থেকে তিল নিয়ে সে সহ তার ৩মামাকে সাথে নিয়ে বাড়ীতে আসার পথে হঠাৎ বজ্রপাত হয়। এতে সজিব হোসেন গুরুতর আহত হন। সাথে সাথে কলারোয়া সরকারী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

কিন্তু সাথে থাকা তার ৩ মামার কোন ক্ষতি হয়নি। এদিকে সজিব হোসেনের মৃত্যুতে তাদের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। খোরদো দলুইপুরের ২ জন, রিপোটি লেখা পর্যন্ত ২ জনের নাম  সম্ভাব হয়নি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages