ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, June 12, 2020

ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। মৃত্যুর ৫ দিন পর নমুনা পরীক্ষার রিপোর্টে পজেটিভ আসে। এটিই ঝিনাইদহ জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা।
ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের কৃষ্ণ গোপাল সাহা জ্বর, সর্দি, কাশিসহ করোনার উপসর্গে আক্রান্ত হন। তিনি বাড়িতেই ছিলেন। খবর পেয়ে ৩ জুন স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করে। পরীক্ষার জন্য নমুনা খুলনা ল্যাবে পাঠানো হয়। ৭ জুন ওই ব্যক্তি মারা যান। আজ সকালে তার রিপোর্ট পজেটিভ এসেছে। জেলায় এ পর্যন্ত ৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages