কুষ্টিয়ার ডিসি করোনায় আক্রান্ত - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, June 28, 2020

কুষ্টিয়ার ডিসি করোনায় আক্রান্ত

কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। শনিবার বিকেলে ডিসির নমুনায় করোনাভাইরাস ধরা পড়ার খবর পান বলে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানিয়েছেন। 
সিভিল সার্জন জানান, গত শুক্রবার সন্ধ্যা থেকে ডিসি সর্দি-জ্বর অনুভব করলে শনিবার সকালে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত বলেন, “তবে তিনি সুস্থ আছেন। হোমকোয়ারেন্টিনে রয়েছেন তিনি।” আহমেদ সাদাত আরো জানান, এই ডিসি করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে ছিলেন। গত শুক্রবারও করোনাভাইরাস আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও ওষুধ সরবরাহ করেন তিনি। যারা ডিসির পাশে কাজে ছিলেন তাদেরও রোববার নমুনা পরীক্ষা করা হবে জানিয়ে তিনি বলেন, “তার আগে জেলা প্রশাসনের সবাই হোম কোয়ারেন্টিনে থাকবেন।” সিভিল সার্জন জানান, শনিবার কুষ্টিয়ার ৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে সাতজনের কোভিড-১৯ ধরা পড়েছে। এ পর্যন্ত জেলায় মোট ১১১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে দৌলতপুরের ২৩, ভেড়ামারার ১৯, মিরপুরের ১২, কুষ্টিয়া সদরের ৩২, কুমারখালীর ১৮ এবং খোকসায় সাতজন। এদের মধ্যে পুরুষ ৮৫ ও নারী ২৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৩১ জন। সূত্র : বিডিনিউজ

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages