শত মানুষের সামনে যুবককে খুন করলো যুবলীগ নেতা - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, June 28, 2020

শত মানুষের সামনে যুবককে খুন করলো যুবলীগ নেতা

যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শত শত মানুষের সামনে খুন হয়ে গেলেন রিপন নামে এক যুবক। খুন করে বরকত নামে এক যুবক; যে যশোর পৌরসভার এক নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক। ঘটনার পর স্থানীয়রা খুনিকে পাকড়াও করে পিটুনি দেয়। সঙ্গে থাকা তার স্ত্রী খুনি স্বামীকে জড়িয়ে ধরেও রক্ষা করতে পারেননি। একপর্যায়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। প্রকাশ্যে লোমহর্ষক খুনের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন বাঘারপাড়ার লোকজন। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। দফায় দফায় মিছিল হচ্ছে বাঘারপাড়া বাজারে।


তথ্যসূত্রঃ সুবর্ণভূমি

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages