ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ও এসএম রকিবুল হাসান যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। ঋণের কিস্তি জোর করে আদায় করার অভিযোগে অত্র অঞ্চলে এই প্রথম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার ঘটনা ঘটলো।
সংশ্লিষ্ট আদালত সূত্র জানায়, কোভিড-১৯ মাহামারির মধ্যে এনজিওদের ঋণের কিস্তি আদায় করার বিষয়ে সরকার থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারের সর্বশেষ নির্দেশ মোতাবেক এনজিওদের কাছ থেকে নেয়া ঋণ জোর করে কারো কাছ থেকে আদায় করা যাবে না। অথচ বিভিন্ন এনজিও প্রকাশ্যে ঋণের কিস্তি আদায়ের কাজটি করে আসছে।
এতে করে নিম্নমধ্যবিত্ত আয়ের মানুষেরা দিশেহারা হয়ে পড়ছেন। অনেকে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। একই সূত্র জানায়, সিএসএস নামের এনজিও’র লোকজন জেলা শহরের বিভিন্ন পাড়া-মহল্লা এবং গ্রামাঞ্চলে ঋণ গ্রহীতাদের কাছ থেকে হুমকি ধামকিসহ নানা ভয়ভীতি দেখিয়ে সাপ্তাহিক ও মাসিক কিন্তি আদায় করে আসছে। এমন খবরের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে ওই এনজিও’র স্থানীয় অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় অভিযোগের

No comments:
Post a Comment