লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ‘মূল হোতা’ খালেদ ড্রোন হামলায় নিহত - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, June 3, 2020

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ‘মূল হোতা’ খালেদ ড্রোন হামলায় নিহত

লিবিয়ায় ২৬ প্রবাসী বাংলাদেশিসহ ৩০ জনকে নির্বিচারে গুলি করে হত্যায় ‘মূল হোতা’ বলে অভিযুক্ত মিলিশিয়া নেতা খালেদ আল-মিশাই দেশটির বিমান বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন।
মঙ্গলবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির ৮০ কিলোমিটার দক্ষিণে গারিয়ান শহরের কাছে ড্রোন হামলায় তার মৃত্যু হয়। লিবিয়ান অবজারভার এই তথ্য নিশ্চিত করে টুইট করেছে বুধবার।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খালেদ আল-মিশাই ছিলেন লিবিয়ার একাংশের নিয়ন্ত্রক বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুসারী। রাজধানী ত্রিপোলিসহ অনেক এলাকা জাতিসংঘ-স্বীকৃত জাতীয় ঐকমত্যের সরকারের (জিএনএ) নিয়ন্ত্রণে থাকলেও বেনগাজীসহ অনেক তেলসমৃদ্ধ এলাকা খলিফা হাফতারের বাহিনীর দখলে রয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages