দেশে নতুন শনাক্ত ২৬৯৫, প্রাণহানি ৩৭ - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, June 3, 2020

দেশে নতুন শনাক্ত ২৬৯৫, প্রাণহানি ৩৭

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৮৮তম দিনে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৯৫ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩৭ জন মারা গেছেন। এসময়ে সুস্থ হয়েছেন ৪৭০ জন।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান।
ডা. নাসিমা বলেন: গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৫১০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩ লাখ ৪৫ হাজার ৫৮৩টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৫৪ শতাংশ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages