বগুড়া-ঢাকা মহাসড়কের ছিলিমপুর এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত
৬০ ভাগ ভাড়া বৃদ্ধির পরেও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়ায় বগুড়ায় শ্যামলী পরিববহনকে ১০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কের ছিলিমপুর এলাকায় এই আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম জানান, বাস ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির পর নওগাঁ থেকে ঢাকার ভাড়া আসনপ্রতি ৪’শ টাকার পরিবর্তে দাঁড়িয়েছে ৬৪০ টাকায়।


No comments:
Post a Comment