বিশ্বে ২৪ ঘণ্টায় আবারও করোনার রেকর্ড সংক্রমণ - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, June 12, 2020

বিশ্বে ২৪ ঘণ্টায় আবারও করোনার রেকর্ড সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্ত পৌনে এক কোটির বেশি।
বৃহস্পতিবার আরও প্রায় পাঁচ হাজার প্রাণ কেড়ে নিয়েছে ছোঁয়াচে কোভিড-১৯। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন সোয়া চার লাখের কাছাকাছি।
এদিকে, ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রাণ গেছে সাড়ে ১২শ’র বেশি মানুষের; বিশ্বের তৃতীয় দেশ হিসেবে দেশটিতে মৃত্যু ছাড়িয়েছে ৪০ হাজার। আর ৯শ’ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে; মোট মৃত্যু এক লাখ ১৬ হাজারের বেশি। আক্রান্ত প্রায় ২১ লাখ।
সাত শতাধিক মৃত্যুতে প্রাণহানি ১৫ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে। আক্রান্ত সোয়া লাখের বেশি। পেরু, রাশিয়া, চিলিতে ঊর্ধ্বমুখী হচ্ছে নতুন সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ; নিম্নমুখী হয়েছে যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশে। সারা বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ৩৮ লাখ মানুষ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages