চেলসিতে খেলা অনেকটাই নিশ্চিত টিমো’র - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, June 5, 2020

চেলসিতে খেলা অনেকটাই নিশ্চিত টিমো’র

বুন্দেসলিগার লিপজিগ থেকে টিমো ওয়ার্নারকে দলে ভেড়ানো অনেকটাই নিশ্চিত করেছে ফেলেছে ইংলিশ ক্লাব চেলসি। আগামী পাঁচ বছরের জন্য তাকে চুক্তিবদ্ধ করতে যাচ্ছে ব্লুজ।

২৪ বছর বয়সী এই স্ট্রাইকারকে দলে ভেড়াতে বেশ কিছুদিন ধরেই কথা চালিয়ে যাচ্ছিলো চেলসি। তার ব্যাপারে আগ্রহী ছিলো আরেক ইংলিশ ক্লাব লিভারপুলও। তবে ব্লুজের সাথে বনিবনা হয়ে যাওয়ায় টিমোর নতুন ঠিকানা হতে যাচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজ।এজন্য তাদের খরচ করতে হয়েছে প্রায় ৬০ মিলিয়ন ইউরো। আগামী পাঁচ বছর চেলসির হয়ে বড় শিরোপা জেতার ইচ্ছার কথা এরই মধ্যে জানিয়েছেন টিমো ওয়ার্নার।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages