নেত্রকোণার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার লক্ষণ নিয়ে বৃহস্পতিবার রাতে সন্দু মিয়া (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
মারা যাওয়ার কিছুক্ষণ পরেই পালিয়ে গেছে স্বজনরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ১৪ নং সিটে পড়ে রয়েছে। নিহত সন্দু মিয়া আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্বর গ্রামে মৃত রুস্তম আলীর ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে এ রোগীকে করোনার উপসর্গ সন্দেহে মদন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে ময়মনসিংহ রেফার্ড করেন। কিন্তু তার অর্থনৈতিক সমস্যার কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়নি। পরে রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।


No comments:
Post a Comment