বিশ্বব্যাপী করোনাভাইরাসে সব ধরনের খেলাধুলা বন্ধ। তবে বসে নেই খেলোয়াড়রা। সোশ্যাল মিডিয়ায় নানাভাবে ভক্তদের সঙ্গে আড্ডা দিচ্ছেন তারা। প্রিয় সমর্থকদের সঙ্গে জানা-অজানা নানা বিষয় শেয়ার করছেন তারা।
একই সঙ্গে আয়ও করেছেন ক্রীড়াবিদরা। বিভিন্ন কোম্পানির পণ্যের প্রচারে তা নিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন তারা। লকডাউনেও এ থেকে ঈর্ষণীয় রোজগার করেছেন জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো। এ ক্ষেত্রে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি এবং পিএসজির ব্রাজিলীয় তারকা নেইমারকে ছাড়িয়ে গেছেন তিনি।গেলো ১২ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সময়ে লকডাউনে সবচেয়ে বেশি উপার্জন করা অ্যাথলেটের তালিকা প্রকাশ করেছে অ্যাটেইন। বিশ্বখ্যাত গবেষণাধর্মী প্রতিষ্ঠানটির সেই তালিকায় সবার ওপরে আছেন রোনালদো।
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
No comments:
Post a Comment