বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। শেফালি খাতুন উজিরপুর গ্রামের সখেরপাড়ার মাজেদুল ইসলামে স্ত্রী। দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেক স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার দুপুরে শেফালি খাতুন নিজ ঘরে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ছিটকে পড়েন।
চিৎকার শুনে পাশের ঘরে থাকা অন্যরা ছুটে এসে দেখেন, শেফালি মেঝেতে পড়ে আছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুবুর রহমান মৃত ঘোষণা করেন।

No comments:
Post a Comment