বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে যশোরের ফ্লাইট - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, June 10, 2020

বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে যশোরের ফ্লাইট

করোনার প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ৬৯ দিন পর ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
 এবার যশোর বিমানবন্দরও খুলে দেয়া হলো। আগামী ১১ জুন বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে যশোর রুটের ফ্লাইট চলাচল।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, যশোর বিমানবন্দর স্বাস্থ্যবিধি অনুযায়ী ফ্লাইট চলাচলের সব ব্যবস্থা নিশ্চিত করায় আমরা ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল একদিন সময় দিয়ে পরশু বৃহস্পতিবার থেকে ফ্লাইট চালু করা হবে।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages