গত ২০ মে যশোরের উপর দিয়ে বয়ে যাওয়া সুপার সাইক্লোন আম্পানে মাথা গোঁজার একমাত্র ঠাঁই হারিয়ে বৃদ্ধা স্ত্রীকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন মণিরামপুরের হাঁসাডাঙা গ্রামের দানেজ দফাদার। দরিদ্র কৃষক হওয়ায় ঝড়ে ক্ষতিগ্রস্থ ঘর মেরামত করতে পারেননি তিনি।
গত ৩১ আগষ্ট দানেজ দফাদারকে নিয়ে এই ছবিটি নিজের ফেসবুক আইডিতে পোষ্ট করেন স্থানীয় গণমাধ্যমকর্মী বিএম হাফিজুর রহমান। ওই দিনই ছবিটির স্ক্রিনশর্ট ইউএনও আহসান উল্লাহ শরিফীর ইনবক্সে পাঠানো হয়। এরপর খবর নিতে উপজেলা স্বেচ্ছাসেবী টিমের মেন্টর আল হেলাল মামুনকে ৮জুন বৃদ্ধর বাড়িতে পাঠান ইউএনও। মামুন সরেজমিন গিয়ে বৃদ্ধর ৩১ আগষ্টের ছবির সাথে হুবহু মিল পান।
মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৯জুন) দুপুরে ইউএনও ওই বৃদ্ধকে ত্রাণের দুই বান্ডিল টিন ও ৬ হাজার টাকা দিয়েছেন।

No comments:
Post a Comment