চৌগাছায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, June 10, 2020

চৌগাছায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

যশোরের চৌগাছায় ট্রাক চাপায় এনামুল (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুুপুর আড়াইটার দিকে চৌগাছা-পুড়াপাড়া সড়কের শ্যামনগর মোড়ের পুড়াপাড়া ফিলিং ষ্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
তিনি চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের চুটারহুদা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চুটারহুদা গ্রামের এনামুল একটি টিভিএস মোটরসাইকেলে (যশোর-হ-১৭-১৫০৭) করে পুড়াপাড়া বাজার হয়ে চৌগাছার দিকে আসছিলেন। এসময় চৌগাছা-পুড়াপাড়া সড়কের শ্যামনগর মোড়ে অবস্থিত পুড়াপাড়া ফিলিং স্টেশনের সামনে পৌছলে চৌগাছা থেকে পুড়াপাড়াগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৫৬০৮) সামনের চাকায় তাকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিকাল সাড়ে তিনটায় ট্রাকের চাকার নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে মহেশপুর থানায় নেয় মহেশপুর থানা পুলিশ।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলটি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মধ্যে পড়েছে। সেখানে চৌগাছা থানার পুলিশের একটি দল রয়েছে। মহেশপুরের পুলিশও এসে পৌঁছে যাবে। তিনি বলেন, এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages