যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে শনিবারে (৬ জুন, ২০২০ খ্রি.) ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ২১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে।
এছাড়াও ঝিনাইদহের ১০ জনের নমুনা পরীক্ষা করে সবকয়টি নমুনাতে নেগেটিভ পাওয়া গেছে।
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৩১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের নমুনায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
যবিপ্রবির ল্যাবের পরীক্ষণ দলের সদস্য এবং পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার এ তথ্য নিশ্চিত করেছেন।

No comments:
Post a Comment