করোনা স্থবির করে দিয়েছে গোটা বিশ্বকে। পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। তবে এই মহামারির মধ্যেও কিছু মানুষ কখনও করোনায় আক্রান্ত হবে না। সম্প্রতি এক নতুন গবেষণায় এমনটি দাবি করা হয়েছে।
গবেষণাটি গত মাসে সেল জার্নালে প্রকাশ করা হয় বলে জানিয়েছে বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট সায়েন্স অ্যালার্ট।
গবেষণায় বলা হয়, কিছু লোকের প্রতিরোধ ব্যবস্থা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে। তাদের শরীরে এমন ধরনের ‘টি সেল’ রয়েছে যার কারণে তারা কখনও আক্রান্ত হবেন না।
সমীক্ষায় দেখা গেছে, কিছু লোক যাদের করোনাভাইরাস কখনও প্রকাশ হয়নি। তাদের শরীরে সহায়ক ‘টি সেল’ রয়েছে; যা এটি শনাক্ত করতে এবং প্রতিক্রিয়া জানাতে সক্ষম।
ওই গবেষণায় বলা হয়, বিভিন্ন ধারার ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হওয়ার কারণে অনেক মানুষের শরীরে ভাইরাসবিরোধী ‘টি সেল’ তৈরি হয়। এই সেল করোনা রুখে দিতে সক্ষম।
সায়েন্স অ্যালার্ট বলছে, চিকিৎসাবিজ্ঞানে এই সক্ষমতাকে বলা হয় ‘ক্রস-রিয়েক্টিভিটি’।


No comments:
Post a Comment