মনিরামপুরে টিন-টাকা পাওয়া ক্ষতিগ্রস্থদের বাড়ি পরিদর্শনে ইউএনও - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, June 6, 2020

মনিরামপুরে টিন-টাকা পাওয়া ক্ষতিগ্রস্থদের বাড়ি পরিদর্শনে ইউএনও

এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এর সার্বিক নির্দেশনায় গত ঘূর্ণিঝড় আম্পানের পর ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও নগদ টাকা প্রদান করা হয়। মনিরামপুর উপজেলায় ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ অসহায় ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও স্বেচ্ছাসেবীদের দেওয়া তথ্য অনুযায়ী ভিত্তিতে টিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
প্রদানকৃত টিন ও অর্থ প্রাপ্ত ব্যক্তিরা প্রকৃত পাওনাদার কি না সেই বিষয়টা নিশ্চিত হতে শুক্রবার রাতে উপজেলার ১নং রোহিতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে রাতের আধারে সরেজমিন তদন্ত ও পরিদর্শন করেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার আহসানউল্লাহ শরিফী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিঃ আবু আবদুল্লাহ বায়েজিদ, প্রতিমন্ত্রীর প্রতিনিধি শিমুল কুশারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু ও উপজেলা স্বেচ্ছাসেবী দলের মেন্টর আল হেলাল মামুনসহ সদস্যবৃন্দ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages