করোনা সংক্রমণ ঠেকাতে দেশে এলাকাভিত্তিক লকডাউনের চিন্তাভাবনা করছে। আক্রান্তের সংখ্যা ও ঝুঁকি বিবেচনায় রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে ভাগ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্যবিধি ও বিধিবিধানের শর্ত আরোপের পরিকল্পনা চলছে।
করোনার আপডেট সংক্রান্ত সরকারি ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগের ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে পুরোপুরি লকডাউনের তালিকায় (রেড জোন বিবেচিত) দেখানো হয়েছে। আংশিক লকডাউন (ইয়েলো জোন বিবেচিত) দেখানো হয়েছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। আর লকডাউন নয় (গ্রিন জোন বিবেচিত) এমন জেলা দেখানো হচ্ছে একটি এবং উপজেলা দেখানো হচ্ছে ৭৫টি। তবে সরকারি ওয়েবসাইটে তালিকা দেয়া হলেও এ বিষয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।
সরকারি ওয়েবসাইটে দেয়া তালিকায় বরিশাল বিভাগের মধ্যে পুরোপুরি লকডাউন দেখানো হয়েছে বরগুনা, বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরকে। এই বিভাগে আংশিক লকডাউন ভোলা ও ঝালকাঠি।

চট্টগ্রাম বিভাগে পুরোপুরি লকডাউন দেখানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও নোয়াখালীকে। এই বিভাগে আংশিক লকডাউন বান্দরবান, চট্টগ্রাম ও রাঙ্গামাটি।
ঢাকা বিভাগের মধ্যে পুরোপুরি লকডাউন দেখানো হয়েছে গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইলকে। এই বিভাগে শুধু ঢাকা ও ফরিদপুর আংশিক লকডাউন।
খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরাকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। এই বিভাগে আংশিক লকডাউন বলা হচ্ছে বাগেরহাট, কুষ্টিয়া ও মাগুরাকে। খুলনা বিভাগেই দেশের একমাত্র গ্রিন জোন চিহ্নিত জেলা ঝিনাইদহ, অর্থাৎ এটি লকডাউন নয়।

No comments:
Post a Comment