ঢাকার ৩৮ এলাকা আংশিক লকডাউনের তালিকায় - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, June 7, 2020

ঢাকার ৩৮ এলাকা আংশিক লকডাউনের তালিকায়

করোনার বিস্তার ঠেকাতে এখন থেকে এলাকাভিত্তিক লকডাউনের চিন্তা করছে সরকার। এক্ষেত্রে সংক্রমণের মাত্রা অনুযায়ী বিভিন্ন এলাকাকে গ্রিন, ইয়েলো ও রেডজোনে ভাগ করে আংশিক অথবা পুরোপুরি লকডাউন করার পরিকল্পনা চলছে। এ বিষয়ে একটি তালিকাও সরকারি ওয়েবসাইটে দেয়া হয়েছে।  

তালিকায় ঢাকার ৩৮টি এলাকাকে আংশিক লকডাউন (ইয়েলো জোন বিবেচিত) হিসেবে দেখানো হচ্ছে। তবে লকডাউন নয় (গ্রিন জোন বিবেচিত) বলে দেখানো হচ্ছে ১১টি এলাকাকে। এখন পর্যন্ত পুরোপুরি লকডাউন (রেড জোন বিবেচিত) হিসেবে কোনো এলাকাকে দেখানো হচ্ছে না। অবশ্য, ওয়েবসাইটে তালিকা দেয়া হলেও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি।

আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপদেষ্টা ডা. মুশতাক হোসেন যমুনা নিউজকে জানিয়েছেন, ঝুঁকি বিচারে এই জোনগুলো ভাগ করার চিন্তাভাবনা চলছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও আসেনি।

তিনি মনে করেন,  পরিকল্পিতভাবে যত দ্রুত এ  ধরনের পদক্ষেপ নেয়া যাবে সামগ্রিক পরিস্থিতির জন্য ভালো হবে। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages