যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে পরীক্ষায় নতুন করে আরো ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪০টি নমুনা পরীক্ষা করে ৭টিতে করোনার অস্তিত্ব পাওয়া যায়।
এর মধ্যে যশোরে ২ জন, মাগুরার ২ জন, সাতক্ষীরার ২ জন ও নড়াইলের ১ জনের করোনা পজেটিভ বলে শনাক্র হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এদিন যশোরের ৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুটি পজেটিভ হয়।
এছাড়া নড়াইলের ৩৫টি নমুনা পরীক্ষা করে একটি, মাগুরার ৫৫টি নমুনা পরীক্ষা করে দুটি এবং সাতক্ষীরার ৬০টি নমুনা পরীক্ষা করে দুটি পজেটিভ ফল মিলেছে। নেগেটিভ আসা নমুনার সংখ্যা ২৩৩।
এছাড়া নড়াইলের ৩৫টি নমুনা পরীক্ষা করে একটি, মাগুরার ৫৫টি নমুনা পরীক্ষা করে দুটি এবং সাতক্ষীরার ৬০টি নমুনা পরীক্ষা করে দুটি পজেটিভ ফল মিলেছে। নেগেটিভ আসা নমুনার সংখ্যা ২৩৩।

No comments:
Post a Comment