কাবাডি জাতীয় খেলা হলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি; ডিআইজি। - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, March 16, 2020

কাবাডি জাতীয় খেলা হলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি; ডিআইজি।

পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, কাবাডি জাতীয় খেলা হলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এটা আমাদের আদি সত্তার সাথে জড়িত। প্রতিটি জায়গায় খেলাটি হয় এবং খেলাটির জন্য খুব বেশি আয়োজন দরকার হয় না।

তিনি আজ বুধবার যশোর কেন্দ্রীয় ঈদগাহে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের খুলনা বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, সবচেয়ে কম খরচে খেলাটি আয়োজন করা যায়। মানুষ সহজে খেলাটি উপভোগ করতে পারে। সেই হারানো গৌরব আমরা উদ্ধার করতে চাচ্ছি। একারণে এই আয়োজন।পাশাপাশি তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলায় এগিয়ে আসার এবং মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং থেকে দূরে থাকার আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি বেলুন উড়িয়ে প্রতিযোগিতা উদ্বোধন করেন ।যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবীর প্রমুখ।উদ্বোধন শেষে পুরুষ ও নারী বিভাগে খুলনা ও চুয়াডাঙ্গা জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় খুলনা বিভাগের দশ জেলার পুরুষ ও নারী দল অংশ নিচ্ছে। আগামী ২২ মার্চ ফাইনাল খেলার মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ের খেলা শেষ হবে। বিজয়ী দুই দলকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে এবং বিজয়ীরা ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages