করোনাভাইরাসের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, March 16, 2020

করোনাভাইরাসের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ

করোনাভাইরাসের কারণে মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার দুপুরে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। তার প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
শিক্ষা উপমন্ত্রী বলেন, সোমবার বিকেলে এ সংক্রান্ত আদেশ জারি হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages