শেষ হলো ‘সৈকত সাংস্কৃতিক উৎসব ২০২০’ - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, March 16, 2020

শেষ হলো ‘সৈকত সাংস্কৃতিক উৎসব ২০২০’

‘শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সারাদেশে বিস্তৃত পরিসরে কাযর্ক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়পর্যটন শহরকক্সবাজার সমুদ্রসৈকতে প্রথম বারেরমতো ‘সৈকত সাংস্কৃতিক উৎসব 2020’-এর আয়োজন করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ২৪ জানুয়ারি ২০২০ বিকাল সাড়ে ৪টায় কক্সবাজার সমূদ্রসৈকতের লাবনী পয়েন্টে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এর আগে সৈকতের সুগন্ধা এলাকা থেকে লাবনী পয়েন্টে অনুষ্ঠানস্থল পর‌্যন্ত বর্নিল শেভাযাত্রা অনুষ্টিত হয়।
২৫ জানুয়ারি দ্বিতীয় দিনের আয়োজনের আয়োজন শুরু হয়েছে অ্যাক্রোবেটিক শিল্পীদের পরিবেশনার মধ্যদিয়ে। সমবেত নৃত্য পরিবেশন করে কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি। ‘দুঃখিনী বাংলা, জননী বাংলা’, ‘মঙ্গল হোক এই শতকে’ ও ‘বুকের ভিতর আকাশ’ গানটির সাথে নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একক সংগীত পরিবেশন করেন একাডেমির সংগীত শিল্পী সুচিত্রা, সেতু ও রূপসা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো চট্টগামের মাইজভাণ্ডারি গান এবং বাংলাদেশের ১ম ব্যাণ্ডদল স্পন্দনের পরিবেশানায় ব্যণ্ড সংগীত।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages