করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকার ১৩ মার্চ বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশের পাসপোর্ট যাত্রী যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করে। আর গতকাল (১৪ মার্চ) নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার। এর মধ্যেই ভারতীয় পাসপোর্ট যাত্রীরা ভারত-বাংলাদেশ যাতায়াত করছে। আজ ভারত থেকে বাংলাদেশে ঢুকেছেন অন্তত ৮৩ জন।
বেনাপোলের একাধিক সূত্র জানায়, ভারত সরকার বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় ১৪ মার্চ থেকে কোনো বাংলাদেশি যাত্রীকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। কিন্তু ভারত থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশে বেনাপোল ইমিগ্রেশনে কোনো বাধা দেয়া হয়নি।
গতকাল রাতে বাংলাদেশ সরকার একমাত্র যুক্তরাজ্য ছাড়া আর সব দেশে থেকে বাংলাদেশে প্রবেশ ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে।


No comments:
Post a Comment