যুক্তরাষ্ট্রে বাড়তে থাকা নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার হোয়াইট হাউজ থেকে সরাসরি টেলিভিশন সম্প্রচার করা এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ট্রাম্প। খবর বিবিসির
বিবিসি জানিয়েছে, জরুরি অবস্থা ঘোষণার ফলে করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য সরকার ও স্থানীয় স্বাস্থ্য কর্মীদের সহায়তায় জরুরি ত্রাণ তহবিলের ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করতে পারবেন ট্রাম্প। এছাড়া এতে মেডিকেল ইন্স্যুরেন্সের ওপর আরোপিত নিয়ম-নীতি শিথিল এবং নতুন হাসপাতাল তৈরি ও নভেল করোনাভাইরাসের নতুন ধরনের চিকিৎসা অনুসন্ধানের পথ খুলবে।
উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম নভেল করোনাভাইরাস দেখা দেয়। এরপরে তা ইউরোপে ছড়িয়ে এখন বিশ্বে মহামারী আকারে বিস্তার নিয়েছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এই ভাইরাসে ১৭০১ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪০ জনের।

No comments:
Post a Comment