বাংলাদেশের সেরা ই-কমার্স ইভ্যালিকে স্বীকৃতি দিয়েছে এশিয়া ওয়ান - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, March 15, 2020

বাংলাদেশের সেরা ই-কমার্স ইভ্যালিকে স্বীকৃতি দিয়েছে এশিয়া ওয়ান

বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড হিসেবে ইভ্যালিকে স্বীকৃতি দিয়েছে  সিঙ্গাপুরভিত্তিক সংবাদ পোর্টাল এশিয়া ওয়ান। একই সঙ্গে ইভ্যালির  ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকেও  স্বীকৃতি দিয়েছে তারা।
৭ ফেব্রুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়া ওয়ানের আয়োজনে এই  স্বীকৃতির ঘোষণা দেওয়া হয়। স্বীকৃতির অংশ হিসেবে মোহাম্মদ রাসেলের হাতে পদক তুলে দেওয়া হয়। ‘১৩তম এশিয়ান বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম’ শীর্ষক আয়োজিত অনুষ্ঠানে ই-কমার্স সেবা বিভাগে ২০১৯-২০ মেয়াদের জন্য ইভ্যালি এবং  ইভ্যালির উদ্যোক্তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে ইভ্যালি সম্পর্কে বলা হয়, যাত্রা শুরুর  খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে ইভ্যালি নিজের একটি ব্র্যান্ড তৈরি করতে  পেরেছে। একই সঙ্গে দেশের গ্রাহক শ্রেণির মধ্যে ই-কমার্স বিস্তারে ইভ্যালি  এবং এর অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল দারুণভাবে কাজ করে যাচ্ছেন।
পুরস্কার প্রাপ্তি সম্পর্কে মোহাম্মদ রাসেল জানান, এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে পুরস্কার ও সম্মাননা পাওয়া সত্যিই আনন্দের। এর আগেও  বাংলাদেশের শীর্ষ উদ্যোক্তা, ব্যবসায়ী ও ব্যক্তিত্বদের সম্মাননা জানিয়েছে  এশিয়া ওয়ান। তাই আনন্দের মাত্রা আরও বেশি। বিজ্ঞপ্তি ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages