পিলখানা হত্যার পুনঃতদন্ত দ্রুতই : জাহাঙ্গীর আলম চৌধুরী - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, November 4, 2024

পিলখানা হত্যার পুনঃতদন্ত দ্রুতই : জাহাঙ্গীর আলম চৌধুরী

পিলখানা হত্যার পুনঃতদন্ত দ্রুতই : জাহাঙ্গীর আলম চৌধুরী


ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পুনঃতদন্ত শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।


তিনি বলেন, “বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে, এবং এটি অবশ্যই হতে হবে। তদন্ত দলের আয়োজন দ্রুত করা হবে। অন্যান্য তদন্তের মতো এটি সহজেই সম্পন্ন হবে।” সোমবার সকালে বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।


২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হন। এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে। বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনীর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি রাখা হয়।

বিস্তরিত

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages