অতি কম খরচে বিমান ভ্রমণের যুগ শেষ হয়ে এল বুঝি। ইউরোপের বিভিন্ন লো কস্ট এয়ারলাইনস বা অত্যন্ত সাশ্রয়ী বিমান সংস্থার উড়োজাহাজে বহুদিন ধরে মাত্র ১০ ইউরোতেও (বাংলাদেশি মুদ্রায় প্রায় হাজার টাকা) উড্ডয়নের সুযোগ ছিল।
কিন্তু সেই সুযোগ আর থাকবে না বলে মনে করেন আয়ারল্যান্ডভিত্তিক সাশ্রয়ী বিমান সংস্থা রায়ানএয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ও’লিয়ারি। তিনি জানান, জ্বালানি খরচ বেড়ে যাওয়ার কারণে রায়ানএয়ার এখন থেকে আর সর্বনিম্ন দামে বিমানে ভ্রমণের সুযোগ দেবে না।
মাইকেল ও’লিয়ারি বিবিসিকে বলেন, আগামী পাঁচ বছরে রায়ানএয়ারের ভাড়া বেড়ে ৪০ থেকে ৫০ ইউরোতে উঠবে। তবে তিনি এ-ও মনে করেন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সত্ত্বেও মানুষজন অবাধে উড়োজাহাজে উড়বেন। মাইকেল ও’লিয়ারি বলেন, ‘কোনো সন্দেহ নেই যে আমাদের সংস্থার সর্বনিম্ন ১ ইউরো (শূন্য দশমিক ৯৯ ইউরো) এবং এমনকি ১০ ইউরোর (৯ দশমিক ৯৯ ইউরো) বিমান টিকিট কিনে উড়োজাহাজে উড্ডয়নের সুযোগ শেষ হয়ে যাবে।

No comments:
Post a Comment