বন্যার্তদের পাশে দাঁড়াতে যশোরে বিভিন্ন সংগঠনের মানবিক উদ্যোগ - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, June 22, 2022

বন্যার্তদের পাশে দাঁড়াতে যশোরে বিভিন্ন সংগঠনের মানবিক উদ্যোগ


সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় বন্যাদুর্গতদের কষ্ট লাঘবে সহযোগিতার চেষ্টা করছে যশোরের বিভিন্ন সংগঠন। দানবাক্স হাতে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরছেন স্বেচ্ছাসেবকরা। উদ্দেশ্য একটাই, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো। 

কখনো রোদে পুড়ে, আবার কখনো বৃষ্টিতে ভিজে মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন তারা। গত তিন-চারদিন যশোরের বিভিন্নস্থানে এমন দৃশ্য দেখে কারও বুঝতে বাকি নেই মানবতার কল্যাণে বরাবরই যশোরবাসী এগিয়ে। 

রিকশাওয়ালা থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কিংবা ব্যবসায়ী সকলেই সাহায্যের বাড়িয়ে দিচ্ছেন। যে যেভাবেই পারুক, বন্যার্তদের পাশে দাঁড়াতে কার্পণ্য নেই। যশোরের মানুষের সাহায্যের টাকা দিয়ে তহবিল গঠন করে সিলেটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অনেক সংগঠন। 

এদের মধ্যে রয়েছে জেলা ইমাম পরিষদ, উদীচী, যশোর জেলা ছাত্রলীগ, যশোর নাগরিক সংঘ, বনিফেস, মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন, শুকতারা, আহ্বানসহ আরও কয়েকটি সংগঠন। মঙ্গলবার বিকেলে চৌরাস্তা মোড়ে জেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ সিলেটের বন্যাদুর্গত মানুষকে সাহায্য করতে আহ্বান জানান। এ সময় তারা অর্থ কালেকশন করেন। 

সংগঠনটি যশোর পৌরসভার নয়টি ওয়ার্ড ও শহরতলিতে মানুষের কাছ থেকে টাকা জোগাড় করছেন। বৃহৎ পরিসরে ত্রাণ ও ওষুধ নিয়ে বানভাসীদের কষ্ট লাঘবে কাজ করবে সংগঠনটি। গত ২০ জুন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস নেতাকর্মীদের সাথে নিয়ে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। 

উদীচী যশোর জেলা সংসদের সভাপতিমন্ডলীর সদস্য কাজী শাহেদ নেওয়াজ বলেন, সংগঠনটির সদস্যরা একদিনের খাওয়া বাবদ মোট ৫০ হাজার টাকা সিলেটে মানুষের সাহায্যে পাঠিয়েছেন। এছাড়া, দু’দিন কালেকশন করে প্রায় ৪৪ হাজার টাকা পাঠিয়েছে সংগঠনটি। 

২০ জুন থেকে দড়াটানা মোড়ে তিনদিন কালেকশন করে এক লাখেরও বেশি টাকার তহবিল গঠন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বনিফেস। শিগগির ত্রাণ ও ওষুধ নিয়ে সিলেটের উদ্দেশে রওনা দিবে সংগঠনটির একটি টিম। মঙ্গলবার সংগঠনটির দানবাক্সে এক রিকশাওয়ালা নিজের আয়ের কিছু টাকা দান করেন। তিনি আবেগজনিত কণ্ঠে বলেন, ‘পেপারে দেখছি, টিভিতে শুনছি। 

সিলেটের মানুষের কান্না দেখে ইচ্ছা ছিল আমিও তাদের পাশে থাকব। সবার যদি এগিয়ে আসে, তাহলে ভালো থাকবে সব মানুষ’ বলেন ওই রিকশাওয়ালা। আহ্বান নামের একটি সংগঠন তিনদিনে সংগ্রহ করেছে ৬৯ হাজার চারশ’৬টাকা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বন্যার্তদের সাহায্যে কালেকশন করবে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। তারাও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে সিলেটের মানুষের পাশে দাঁড়াতে। 

যশোর নাগরিক সংঘের দু’টি টিম ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রম শুরু করেছে। একটি টিম সিলেটে গিয়ে ত্রাণ বিতরণ করবে এবং অন্য একটি টিম প্রতিদিন সেখানে সাহায্য পাঠাবে। এছাড়াও আরও বিভিন্ন সংগঠন ও ব্যক্তি বানভাসীদের দুঃখ ঘোচাতে কাজ করে যাচ্ছে। সবার একটাই আশা, কেটে যাক সব দুর্যোগ, স্বাভাবিক জীবনে ফিরে আসুক সিলেটের মানুষ। মানবতার কল্যাণে আগামীতেও পাশে থাকবে যশোরবাসী, এমনটাই কামনা সকলের।

বিস্তরিত

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages