লোহাগড়ায় বেকারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, June 22, 2022

লোহাগড়ায় বেকারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা


নড়াইলের লোহাগড়ায় একজন বেকারি ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামের সবুর সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আজিজুর বিশ্বাস (৪২) ওই গ্রামের মৃত গহর বিশ্বাসের ছেলে। তিনি লোহাগড়া বাজারে ব্যবসা করেন।

এলাকাবাসী জানান, গ্রাম্য কোন্দল ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের মৃত আমানত সরদারের ছেলে মিঠু সরদারের সাথে আজিজুরের দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এর জের ধরে গত দুইমাস আগে নিহতের সাথে মিঠুর মারপিটের ঘটনাও ঘটে। 

এ নিয়ে মিঠু বাদী হয়ে আজিজুর ও তার সহযোগীদের নামে লোহাগড়া থানায় মামলা করেন। ওই মামলায় আজিজুর এক সপ্তাহের হাজতবাস শেষে জামিনে মুক্ত হয়ে গ্রামে ফিরে আসেন। বুধবার দুপুর ২টার দিকে তিনি পার্শ্ববর্তী শিয়রবর হাট থেকে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে রামকান্তপুর গ্রামের কাঁঠালতলায় পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা মিঠু সরদারের নেতৃত্বে সিজান, রুবাইত, ইব্রাহিম, বক্কার ও ইমনসহ ৮/১০ জনের একদল দুর্বৃত্ত তার ভ্যানের গতিরোধ করে। 

অবস্থা বেগতিক দেখে আজিজুর প্রাণ বাঁচাতে পাশের সবুর শিকদারের বাড়িতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি। দৃর্বৃত্তরা সবুর শিকদারের ঘরে প্রবেশ করে আজিজুরের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি-লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে অচেতন করে বাম হাত ও দুই পা ভেঙে গুরুতর আহত করে পালিয়ে যায়। এলাকাবাসী মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং হত্যাকান্ডে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান চলছে।

বিস্তরিত

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages