পদ্মায় পানি বৃদ্ধি: ফেরি চলাচল বন্ধ: দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, June 19, 2022

পদ্মায় পানি বৃদ্ধি: ফেরি চলাচল বন্ধ: দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা


রাজবাড়ী সদর উপজেলার ধাওয়া পাড়ার জৌকুড়া-নাজিরগঞ্জ নৌপথের পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে ঘাট ও সড়ক তলিয়ে যাওয়ায় জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটের ফেরী চলাচল ৪দিন যাবত বন্ধ রয়েছে। ফলে এ নৌরুটে চলাচল করা যাত্রীরা পরেছে চরম দুর্ভোগে।

দক্ষিণাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম ধাওয়াপাড়ার জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুট। এই রুট দিয়ে প্রতিদিন ফরিদপুর, রাজবাড়ী ও সিরাজগঞ্জসহ বেশ কয়েকটি জেলার যাত্রীবাহী বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন পারাপার হয়। নদীতে পানি বৃদ্ধির কারণে গত ১৬জুন বৃহস্পতিবার থেকে ঘাটটি বন্ধ থাকায়, জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পার হচ্ছেন যাত্রীরা।

১৯ জুন রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে এরুটে নদী পারাপারের জন্য যানবাহন এসে এই অবস্থা দেখার পর অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছে। সাধারণ মানুষ ঝুকি নিয়ে অতিরিক্ত বোঝাই ট্রলারে করে নদী পার হচ্ছে। ট্রলারে মানুষের পাশাপাশি রিক্সা-ভ্যান, মোটর সাইকেল, অটোরিক্সাসহ ছোট ছোট অন্যান্য যানবাহনও পারাপার করা হচ্ছে। আর এই সুযোগে ট্রলারে ভাড়াও অনেক বেশী নেওয়ার অভিযোগ যাত্রীদের। তাছাড়ও ঘাট এলাকায় রয়েছে নদী পার হতে আসা মানুষের ভীর। যাত্রীরা ব্যাগ, লাগেজ মাথায় করে প্রায় আধা কিলোমিটার হেটে ট্রলারে উঠছে।এছাড়াও ট্রলারের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা।

মোটরসাইকেল আরোহী জাহিদুর রহমান বাবু জানান, পাবনা জেলার নাজির গঞ্জে আমার আত্বীয়র বাড়ী। মাঝে মাঝেই এ পথে যাতায়াত করতে হয়। জরুরী ভাবে আমার পাবনাতে যাওয়া প্রয়োজন। কিন্ত এখানে এসে দেখি ফেরি চলাচল বন্ধ। ফেরী বন্ধ আমি জানতাম না কতটা সময় বসে থাকতে হবে জানিনা। তাও পার হতে হবে ট্রলারে। একদিকে রাস্তা খারাপ অপরদিকে ফেরী বন্ধ জানিনা আমার মত এখানে আরো কত মানুষকে এমন ভোগান্তির শিকার হতে হচ্ছে।

নিয়মিত যাতায়াতকারী যাত্রী গামছা ব্যবসায়ী ইব্রহিম মোল্লা বলেন, ব্যাবসার প্রয়োজনে পাবনার সাহাজাতপুর যেতে হয় প্রতি সাপ্তাহে। আজ ও যাচ্ছি, প্রায় দেড় ঘন্টা বসে আছি ঘাটে। ট্রলার কখন ছারবে বুঝতে পারছি না। ট্রলার চালক বলছে যখন যাত্রী পরিপূর্ন হবে তখনই ট্রলার ছেরে যাবে।

ঘাট কেন্দ্রীক কয়েক জন ব্যবসায়ী জানান, আজ ৪দিন যাবৎ এ ঘাটে ফেরী চলাচল বন্ধ রয়েছে, যাত্রীরা যেমন পরেছে ভোগান্তিতে, পাশাপাশি আমাদেরমত ছোট দোকানদারদের কেনাবেচা কমে গেছে। যার কারনে আমাদের ধারদেনা করে চলতে হচ্ছে। কবে নাগাদ এ ঘাট সচল হবে জানিনা।

জানাগেছে, রাজবাড়ীর ধাওয়াপাড়া জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটের ফেরি সার্ভিসটি রাজবাড়ী সড়ক বিভাগের আওতায় পরিচালিত হয়। প্রতিদিন এ রুট দিয়ে যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি ছোট বড় গাড়ি, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান পারাপার হয়ে থাকে। পানি বৃদ্ধির কারণে গত বৃহস্পতিবার থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। সেই সাথে নৌপথের যোগাযোগ সচল করতে পাশেই পল্টুন ও ঘাটের কাজ করছে সড়ক বিভাগ।

দেশের উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের সহজে ও কম সময়ে সড়ক যোগাযোগের জন্য পদ্মার ধাওয়াপাড়া ঘাটে গত ২০০০ সাল থেকে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের অধীনে ছোট দু’টি ফেরি দিয়ে এ ফেরি সার্ভিস চালু করা হয়। এরপর থেকে এ পথে যোগাযোগ বাড়তে থাকলেও কর্তৃপক্ষ কোনো কার্যকরী উদ্যোগ না নেয়ায় ফেরি সার্ভিসের কোনো উন্নতি হচ্ছে না। নাব্যতা সংকট, পানি বৃদ্ধি, ঘাট সংকটের মধ্যে দিয়ে চলছে কার্যক্রম। নৌরুটটি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ উপ-সহকারী প্রকৌশলী এসএম আসাদুজ্জামান জানান,  পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে গত ১৬জুন বৃহস্পতিবার থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ধাওয়াপাড়ার জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুট সচল করতে ঘাটিকে আগের যায়াগতে হস্তান্তর করা হয়েছে দু এক দিনের মধ্যেই আশা করি চালা হয়ে যাবে।

বিস্তরিত

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages