যশোরে ইন্টার্ন চিকিৎসক ও কর্মচারীদের বিরোধ মিটেও মিটলো না : ঢাকায় তলব - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, June 12, 2022

যশোরে ইন্টার্ন চিকিৎসক ও কর্মচারীদের বিরোধ মিটেও মিটলো না : ঢাকায় তলব


যশোর ২৫০ শয্যা হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও কর্মচারীদের গোলযোগের ঘটনা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে মীমাংসা হলেও এর রেশ রয়ে গেছে স্বাস্থ্য অধিদপ্তরে। এ ঘটনায় আগামীকাল ১৩ জুন) ৩য় ও চতুর্থ শ্রেণির ৪ কর্মচারীকে স্বাস্থ্য অধিদপ্তরের শৃঙ্খলা শাখায় ডাকা হয়েছে। ইতিমধ্যে এ সংক্রান্ত চিঠি পেয়েছেন ওই কর্মচারীরাড।

কর্মচারীরা বলেন, হাসপাতালের স্টুয়ার্ড শাজাহান আরী, দিপক রায়, মেহেদী হাসান ও তপন কুমার। তাদের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে শৃঙ্খলা বিভাগে মামলা রয়েছে। এর আগে দু’বার তারা সেখানে হাজির হয়ে জবাব দিয়েছেন। আবার ১৩ জুন তাদের হাজির হতে বলা হয়েছে।

সূত্র জানিয়েছেন, ২০২১ সালের ১৫ ডিসেম্বর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. সোহানুর রহমান (সোহান), ডা. মো. শাহাজাদ জাহান দিহান ও ডা. নাফিম ফাহমিদের সাথে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের গোলযোগ হয়। তারা এক অপরের উপর হামলা চালায়। উভয় পক্ষ কমবেশি মারপিটের শিকার হন।

বিষয়টি নিয়ে হাসপাতাল তত্ত্বাবধায়ক তদন্তটিম গঠন করেন এবং তাদের রিপোর্ট স্বাস্থ্যি অধিদপ্তরে পাঠান। এরপর যশোরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও জেলা হাসপাতাল ব্যভস্থাপনা কমিটির সভাপতি স্বপন ভট্টাচার্য্যরে উপস্থিতিতে ঘটনার মীমাংসা হয়। তারপরও সেটি স্বাস্থ্য অধিদপ্তরে নিষ্পত্তি হয়নি।

বিস্তরিত

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages